নগরীর শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় দুলাল চৌধুরী (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এঘটনায় আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) নামে এসএমপির মোগলাবাজার থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে মোগলাবাকার থেকে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। শিববাড়ি এলাকায় হুমায়ুন রশীদ চত্বরের দিক থেকে আসা অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ দ্রুত এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








