দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাজিম উদ্দিন আলম, সাধারণ সম্পাদক মো. শামীমুর রহমান শামীম ও দপ্তর সম্পাদক মো. শামসুদ্দিন ভুঞা ৮৯ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মুমিন মামুনকে আহ্বায়ক ও ক্রীড়াবিদ একরাম আহমেদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটি সিলেট মহানগরে ক্রীড়া উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








