পাকিস্তানি হামলার জেরে আইপিএল ম্যাচ বাতিল
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৯ PM

খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হলো বিশেষ ট্রেনে

পাকিস্তানি হামলার জেরে আইপিএল ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৯:৪৬:৩৬ AM

পাকিস্তানি হামলার জেরে আইপিএল ম্যাচ বাতিল


ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫-এর ম্যাচটি আচমকা বন্ধ হয়ে যায় ভারতের মাটিতে পাকিস্তানের একাধিক হামলার ঘটনার পর।

১০.১ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ১২২/১, তখনই একটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ হয়ে যায়। শুরুতে এটি কারিগরি ত্রুটি মনে হলেও পরপর আরও দুটি টাওয়ার বন্ধ হলে, দর্শকদের স্টেডিয়াম খালি করার নির্দেশ দেওয়া হয়। এর পর আইপিএলের পক্ষ থেকে এক্স-এ জানানো হয়, ম্যাচটি বাতিল করা হয়েছে।

বিশেষ ট্রেনে খেলোয়াড় ও স্টাফদের সরানো হয়
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে খেলোয়াড়, অফিসিয়াল ও দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিসিসিআই-এর উদ্যোগে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় যেটি খেলোয়াড় ও স্টাফদের ধর্মশালা থেকে দিল্লিতে নিয়ে যাবে।

বিসিসিআই-এর প্রতিক্রিয়া
বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া জানান, “বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। তাই শুধুমাত্র ধর্মশালাই নয়, গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ম্যাচটি বাতিল করা হয়েছে। খেলোয়াড়, দর্শক ও স্টাফদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর