ফের জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ PM

ফের জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৯:০৯:৫৭ AM

ফের জাতীয় দলে ডাক পেলেন ফাহমিদ


বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরছেন ইতালি প্রবাসী তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে, ফাহমিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন।

এটি ফাহমিদুলের প্রথম জাতীয় দল ডাক নয়। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন প্রায় এক সপ্তাহ।

তবে সৌদি থেকে দল ঢাকায় ফিরলেও, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়, এবং তিনি ফিরে যান ইতালিতে। সেই বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক, প্রতিবাদ জানান সমর্থকরা।

বিষয়টি এতটাই আলোচনায় আসে যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পর্যন্ত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন।

এর পরিপ্রেক্ষিতে বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন, শেষ পর্যন্ত তিনিই আবারও ডেকেছেন এই তরুণ ফুটবলারকে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সবকিছু মিলিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর