সৌদি আরবের রিয়াদের সাগরা সিটি শহরে একটি সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবককের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও (কন্টিনালা) গ্রামের মোঃ শারজান মিয়ার বড় পুত্র।
মঙ্গলবার বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন।
তথ্যে জানা যায়, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় ২০২১ সালের ডিসেম্বরে সাইফুল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি তানমিয়া ফুড গ্রুপে ইলেকট্রিশিয়ান কাজে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ওই রেমিটেন্স যোদ্ধা একই গ্রামের আবুল কাশেমের ছেলে আকমল হোসেন (২৫)।
সাইফুল ইসলামের মৃত্যুর সংবাদে তার সহকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ দেশে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
প্রবাস জীবন ডেস্ক 








