আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে প্রকাশিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম। ২০১১ সালের ২৪ অক্টোবর 'সিলেটের তথ্য বিশ্বজুড়ে' শ্লোগান নিয়ে পরীক্ষামুলকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১২ সালের ৪ জুন শুরু করে আনুষ্ঠানিক পথচলা। আজ পাঠক প্রিয় এই প্রতিষ্ঠানটি সফলতার সহিত ১৩ বছর পাড়ি দিয়ে ইতিমধ্যে ১৪ বছরে পা দিয়েছে।
'৫২ এর ভাষা আন্দোলন, '৬৯ এর গণঅভ্যুত্থান এবং '৭১ এর মহান মুক্তিযোদ্ধ, '২৪ এর ছাত্রজনতার গণবিপ্লবের চেতনায় নিয়ে মানসম্মত, বস্তুনিষ্ট ও সর্বমহলে গ্রহনযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত করার লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। সেই লক্ষ্যে একদল নিষ্ঠাবান সাংবাদিক ও সংবাদকর্মী সমবেত করে গভীর নিষ্ঠা ও অক্লান্ত শ্রমের যে বীজ আমরা বুনে ছিলাম ক্রমে তা পরিণত হয়েছে বিশাল মহীরূহে।
সুষ্ঠ ও নিরপেক্ষ ধারার সংবাদ চর্চা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের যে কোন আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে-কোনো বিষয় আজকের সিলেট এর মাধ্যমে সারাবিশ্বের বংলাভাষীদের কাছে পৌঁছে দিচ্ছে আজকের সিলেট। দেখতে দেখতে আমরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ১৩টি বছর পাড়ি দিয়ে আজ ১৪ বছরে পদার্পণ করলাম।
আমাদের এই যাত্রা মোটেও সুখকর ছিলনা। পাড়ি দিতে হয়েছে কর্দমাক্ত পথ। এর মধ্যে আমাদের সাফল্য এবং অগ্রগতিও অনেকের কাছে ইশ্বনীয়।
দীর্ঘ এই পথ চলায় আমাদের সবচেয়ে বেশী যারা প্রেরণা যুগিয়েছেন তারা হলেন দেশবিদেশর অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী। তাদের সহযোগীতার হাত সম্প্রসারিত না হলে হয়তোবা অনেক আগেই ইতিহাস থেকে মুছে যেত এই প্রতিষ্ঠানটি। আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি অতিতের মতো আগামী দিনেও আপনাদের সহযোগীতা অব্যাহত থাকবে।
পরিশেষে আজকের এই আনন্দগন মূহুর্তে আমাদের সকল পাঠক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সবাইশে শুভেচ্ছা জানাই।
সম্পাদক
রজত কান্তি চক্রবর্তী 








