৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ PM

৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৩:০৬:৪৭ PM

৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন


সিলেট মহানগর বিএনপির ৩৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) এবং সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের রাজনৈতিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

কয়েস লোদী বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নবনির্বাচিত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা নিয়ে নতুন নেতৃত্ব ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে এগিয়ে নেবেন।

নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেনসহ ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সব নেতাকর্মীর উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন কয়েস লোদী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর