শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সিলেটে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৪:৫৪:১৮ অপরাহ্ন

সিলেটে র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন


র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাংকের সিলেট উপশহর শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিমের নেতৃত্বে উপশহর পয়েন্ট থেকে র‍্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবিসি পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে উপশহর শাখা প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এতে ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের সঙ্গে নিয়ে সুবর্ণজয়ন্তীর কেক কাটেন শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর