আজকের সিলেট'কে বিএনপির মহাসচিব ও মিডিয়া সেলের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ PM

আজকের সিলেট'কে বিএনপির মহাসচিব ও মিডিয়া সেলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০১:২০:১১ AM

আজকের সিলেট'কে বিএনপির মহাসচিব ও মিডিয়া সেলের শুভেচ্ছা


সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত ও শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মিডিয়া সেলের আহবায়ক আহবায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সহ মিডিয়া সেলের সদস্যবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক যৌথ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট অঞ্চলের জনপ্রিয় নিউজপোর্টাল আজকের সিলেট গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সক্রিয় ভূমিকা রাখবে। এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি।

আজকের সিলেট/এসকে/এসটি

সিলেটজুড়ে


মহানগর