সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা শমিতের
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০২ PM

সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা শমিতের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ০৭:৪৯:১২ AM

সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা শমিতের


এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। আজ প্রথমবারের মতো পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। কানাডা প্রবাসী শমিত সোম দেশে এসেছেন  গত ৪ জুন। গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলন করায় দল পূর্ণতা পেয়েছে।

শুক্রবার অনুশীলন আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শমিত। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ভালো ফল করবে এমনটাই প্রত্যাশা তার।

বাংলাদেশ ভুটান ম্যাচে দুই গোল করেছে। প্রথম গোল করেছেন  হামজা এবং দ্বিতীয় গোলটি সোহেলের। তাই হামজা ও সোহেলের প্রশংসা করে তিনি বলেন, 'জামালের অ্যাসিস্টে হামজা গোল করেছে। সোহেলের গোলটিও সুন্দর হয়েছে। আরও সুযোগ ছিল। ফাহমিদুল ইয়াং, সে ভালো করছে। আমি আশাবাদী সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু হবে। '

আমি খেলার জন্য খুবই এক্সাইটেড। নিজেকে খুব গর্বিত লাগছে। আশা করি আমরা সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু করতে পারব। আমাদের টিম বন্ডিংও ভালো। অনেক ভালো লাগছে। অনেক দর্শক এসেছে। বাংলাদেশ জিতেছে। ' যোগ করেন তিনি।

কিছুদিন আগেই বাংলাদেশের কোচ কাবরেরা বলেছিলেন বাংলাদেশের মিডফিল্ড দক্ষিণ এশিয়ার সেরা। আজ মিডফিল্ড নিয়ে সন্তুষ্টি জানালেন শমিতও। তিনি বলেন, ' বাংলাদেশ দলের অনেক জায়গা রয়েছে শক্তির। ভুটানের সঙ্গে অনেক গোলের সুযোগ ছিল। ডিফেন্সও ভালো হয়েছে, ভুটান তেমন সুযোগ পায়নি। আগের ম্যাচে মিডফিল্ড ভালো লেগেছে। হামজা, সোহেল ভাই, জামাল ভাই খুব ভালো খেলছে, এটা খুব ভালো শক্তির জায়গা। '

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর