বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সাথে স্বাক্ষাত করে সিলেট অঞ্চলের উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেছেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া জমিদার পরিবারের কৃতি সন্তান ও যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যবসা সংগঠন দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহদি।
সম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্ঠার লন্ডন সফরকালে তিনি সাক্ষাৎ করেন।
সৌজন্য এই সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটি বিষয়ক নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রবাসীদের ভূমিকাসহ দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন তারা।
ব্যারিস্টার দেওয়ান মাহদি এ সময় তাঁর পূর্বপুরুষদের আদর্শ ও স্বপ্ন অনুসরণ করে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ ছাতক ও দোয়ারাবাজার এলাকার সার্বিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এই অঞ্চল সম্ভাবনার খনি। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ থাকলে আমাদের সিলেট বিভাগকে একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় প্রধান উপদেষ্ঠা হাসিমুখে ব্যারিস্টার মাহদির বক্তব্য শুনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সিলেট অঞ্চল তথা পুরো বাংলাদেশ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। প্রবাসীদের সঙ্গে সংযোগ বাড়িয়ে দেশে টেকসই উন্নয়নে কাজ করতে চাই। দেশে আসার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই শিগগিরই সিলেট আসতে চাই। দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করবো-এটাই প্রত্যাশা।”
উল্লেখ্য, ব্যারিস্টার দেওয়ান মাহদি যুক্তরাজ্যে অবস্থান করেও দেশের নানা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে প্রবাসীদের মধ্যে দেশের প্রতি ইতিবাচক ভূমিকা পালনের আগ্রহ ক্রমশ বাড়ছে।
আজকের সিলেট/এলও
লন্ডন অফিস, যুক্তরাজ্য 








