ঢিলেঢালা ভাবে চলছে পরিবহন ধর্মঘট
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪২ PM

পরিবহন ধর্মঘট নিয়ে ‘পাল্টাপাল্টি অবস্থান’

ঢিলেঢালা ভাবে চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৮:৫৮:০৫ AM

ঢিলেঢালা ভাবে চলছে পরিবহন ধর্মঘট


পাঁচ দফা দাবি আদায়ে সিলেটে মঙ্গলবার থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা রোববারই দেওয়া হয়েছিলো। ওইদিন  ‘সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রেবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ প্রশাসনের উর্ধনত কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়ে সকাল থেকে সর্বাত্মক  অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে। তবে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা লোকমান আহমদ জানিয়েছেন, আহুত শ্রমিক কর্মবিরতি ও ধর্মঘটে তারা অংশ নেবেন না। বরং তাদের মালিকানাধীন যানবাহন সড়কে চলাচল করবে।