সিলেটে আগামী ১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সবশেষ সভা হয়েছিল গত ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এবারের সভার অন্যতম এজেন্ডা হবে আগামী বোর্ড নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন।
গত সভায় ভার্চুয়ালি অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে আগামী সভায় সরাসরি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সভার সময়সূচি মিলে গেছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে। ৩০ আগস্ট দুই দলের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর, শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর।
সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর দ্বিতীয় টি-টোয়েন্টির দিনই পরিচালনা পর্ষদের সভা।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








