সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে : দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ-নেদারল্যান্ডস সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজে মুখোমুখি হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরু আগে টসে জিতে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠালো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাচরা ৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান তোলে।
আজকের প্লেয়িং একাদশ :
বাংলাদেশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গেল।
আজকের সিলেট/এপি
মিজান মোহাম্মদ 








