‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই’
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ PM

‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৭:০০:১৯ PM

‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই’


ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। যদিও এখন খুব বেছে বেছে কাজ করছেন তিনি। তবে, সামাজিক মাধ্যমে দেশের বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশ করেন তিনি। আর সেটা করতে গিয়ে মাঝে-মধ্যেই প্রতিপক্ষের রোষানলে পড়েন। এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন তিনি। 

সেইসঙ্গে জোর করে তাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফারিয়া লিখেন, জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা। তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না। 

আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তুলতে চান এই অভিনেত্রী। সেইসঙ্গে রাজনীতির বাইরে থেকেই সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চান তিনি। ফারিয়া বলেন, ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর