দুর্গাপূজা, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র ফতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্লাস ও অফিস বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় দুদিন বেড়ে মোট ১১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
আজকের সিলেট/এপি
শাবি প্রতিনিধি 








