সিলেটের গোয়াইনঘাটে নাজিম উদ্দীন (৩০) নামের এক যুবক হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি তেরা মিয়া ওরফে আমরুল মিয়া (২৮) কে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য যে, নাজিম উদ্দীন (৩২) সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে। গত ৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের হাওরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নাজিম উদ্দীন এর পরিবার সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় নিহত নাজিম উদ্দিন পার্শ্ববর্তী বাজারে গেলে আর ফেরত আসেনি। অনেক খোঁজা-খোঁজির পর তাকে পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে নাজিম উদ্দীন এর বাবা শহিদুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
গোয়াইনঘাট প্রতিনিধি 








