কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও বড়লেখা জুড়ি বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু বলেছেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাদের হাতেই দেশের উন্নয়নের দিকনির্দেশনা নির্ভর করে। তরুণদের মেধা, উদ্যম ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নতির পথে। বর্তমান প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দিলে তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। তিনি সকল রাজনৈতিক দল ও সমাজের সচেতন মহলকে তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, তরুণদের স্বপ্নই হতে পারে একটি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাদেরকে সহযোগিতা করলেই দেশ এগিয়ে যাবে, জাতি পাবে একটি নতুন দিক।
বুধবার বড়লেখা উত্তর চৌমুহনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনের আগে কোনো ব্যক্তির নামে স্লোগান নয়, একটাই স্লোগান হবে -তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। আমরা যদি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে না পারি, তাহলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ত্যাগী নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই অসুস্থতার বাহানা নয়- এখনই মাঠে নামুন, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করুন।
আমাদের প্রত্যেকের দায়িত্ব, বিএনপি’র ৩১ দফা ও দলের অঙ্গীকার ভোটারদের কাছে পৌঁছে দেওয়া। মা-বোনদের বোঝান, দেশের ভবিষ্যৎ বদলানোর সময় এখনই।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








