নগরীর যেসকল এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২২ PM

নগরীর যেসকল এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৫:১০:১৪ PM

নগরীর যেসকল এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না


জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামী শনিবার সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এবং বিভাগ–২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাক।

শনিবার সকাল ৮টা–বিকাল ৫টা (আম্বরখানা উপকেন্দ্র এলাকা) ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাধীন—ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব–পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চন্দনটুলা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, চাষনীপীর মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়া ও আশপাশের এলাকা।

সকাল ৭টা–বিকাল ৫টা (বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডার এলাকা) শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল, সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ এলাকা, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা।

প্রকৌশলীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর