ইছরাব আলী হাই স্কুল ও কলেজের এসএসসি ১৯৯৮ইং ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ AM

ইছরাব আলী হাই স্কুল ও কলেজের এসএসসি ১৯৯৮ইং ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৫:৫৮:৩৬ PM

ইছরাব আলী হাই স্কুল ও কলেজের এসএসসি ১৯৯৮ইং ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত


সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ইছরাব আলী হাই স্কুল ও কলেজের এসএসসি ১৯৯৮ইং ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ইছরাব আলী হাই স্কুল ও কলেজের হলরুমে বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই পূর্ণমিলনীর আয়োজন করা হয়।

কুচাই গ্রামের কৃতি সন্তান ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফ উদ্দিন এর সভাপতিত্বে ও এসএসসি ১৯৯৮ ব্যাচের ছাত্র সৈয়দ খালেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাহাত আহমদ চৌধুরী। 

অনুষ্টানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ১৯৯৮ ব্যাচের ছাত্র শাহেদ আহমদ, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজু আহমদ, খায়রুল ইসলাম, মুরাদ আহমদ, ইমন আহমদ, রোমানা খানম পপি, এড. আলী আহমদ, সঞ্জয় দে, আশরাফ আহমদ, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ হাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ এলাইচ মিয়া, সাহাদৎ হোসেন, মোঃ কয়েছ আহমদ, অর্পণা গুন, বিভা চক্রবর্তী, সৈয়দা আজিজুননেছা খাতুন, আজিজুল হক, আব্দুল হালিম। সাবেক ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিনত হয়।  তাঁদের স্মৃতিচারনে অতীতের বিভিন্ন বিষয় উঠে আসে৷ সাবেক ছাত্রছাত্রীদের সাফল্যে শিক্ষকেরা উচ্ছসিত হন৷ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  সর্বশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাজু আহমদ, সঞ্জয় দে, রাজা আহমদ, জাকির আহমদ, সাহেদ খাঁন, আব্দুল বাছিত, কামাল আহমদ, বিলাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, আশরাফ হোসেন, হাসান আহমদ, সালমান আহমদ,আব্দুল মান্নান, সৈয়দ খালেদ আহমদ, রাহাত আহমদ চৌধুরী, মুরাদ আহমদ, শাহেদ আহমদ, খায়রুল ইসলাম, এমরুল ইসলাম ইমন, আলী আহমদ, শিমুল, আল-আমীন, মাহবুবুল আলম মজনু, ফজলু আহমদ, পাপলু, গোলজার আহমদ, হোসেন আহমদ, গোলজার আহমদ, হোসেন আহমদ, সামির মিয়া, কয়েছ আহমদ, মিঠু, রাসেল, মাজেদ আহমদ, সুহেল আহমদ, নাছরিন সুলতানা, নাছিমা বেগম, ডেইজি বেগম, মৌসুমী দে প্রমুখ। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর