খালেদা জিয়ার মৃত্যুতে শাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ AM

খালেদা জিয়ার মৃত্যুতে শাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৫:৩৪:২৭ PM

খালেদা জিয়ার মৃত্যুতে শাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো: আতিকুল হক স্বাক্ষরিত শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি, আপোষহীন নেতৃত্বের প্রতীক, জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। একজন সাহসী, দৃঢ়সঙ্কল্প ও দৃঢ়প্রতিজ্ঞ নেত্রী হিসেবে তিনি শুধু দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং রাজনীতির ধারাকে অগ্রণী করেছিলেন না, বরং দীর্ঘ চার দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অসামান্য ভূমিকা রাখেন।

বার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেবল একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেন নি, বরং একটি জনভিত্তিক, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থান পরবর্তী কঠিন সময়ে, রাজনৈতিক সংকটে তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দেন। তাঁর দৃঢ় নেতৃত্বে বিএনপি জনসংযোগে শক্তিশালী হয়, নারীদের রাজনীতিতে যুক্ত করা হয়, যুবসমাজ ও পেশাজীবী সমাজকে সংগঠিত করা হয় এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রদূত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, অর্থনৈতিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বের ফলেই বিএনপি দীর্ঘমেয়াদি জনভিত্তিক ও নির্বাচনী শক্তি হিসেবে টিকে থাকে।

খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে এ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন। বাংলাদেশের জন্য যার অবদান অপরিসীম ও যাকে গণতন্ত্রের মা বলা হয় তিনি আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তাঁর বিদায়ে যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তাঁর মধ্যে অসীম দেশপ্রেম ছিল। তিনি দেশের মানুষকে ভালোবেসেছেন। তাই তিনি দেশ ছেড়ে কোথাও যেতে চান নি। আল্লাহ তাঁর এ দোয়া কবুল করেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

আজকরে সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর