শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিএনপি প্রার্থী মালিকের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৩:৩৯:০৭ অপরাহ্ন

বিএনপি প্রার্থী মালিকের মনোনয়নপত্র বৈধ


বাছাইয়ের খাড়া পেরিয়ে গেলেন সিলেট ৩ আসনের এম এ মালিক। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

রোববার দুপুরের দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার।

কারণ হিসাবে জানিয়েছিলেন দ্বৈত নাগরিকত্বের জটিলতার বিষয়টি। তখনই জানানো হয়েছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে আজ তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

অবশেষে, সেই সিদ্ধান্ত এসেছে ও তা ইতিবাচকভাবেই।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর