ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিতে মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান।
বৃহস্পতিবার ১১টা ৪০ মিনিটে তিনি আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের উদ্দেশ্যে বাসযোগে হোটেল থেকে যাত্রা করেন।
ইতোমধ্যে মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, সকাল ১০ টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।
এর মধ্য দিয়ে পুণ্যভূমি সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। জনসভাস্থলে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








