আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪২ AM

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০১:২৮:৫০ PM

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক


পূণ্যভূমি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচার শুরু হলো। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে যোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আজান শুনে বক্তব্য থামিয়ে দেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান। এর পর দুপুর ১টার দিকে বক্তব্য শুরু করেন। একটু পরই মসজিদের মাইক থেকে আজানের শব্দ এলে বক্তব্য বন্ধ করে দেন। সকাল ১০টা ৫০ মিনিটে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কাটিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। 

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর