দক্ষিণ সুরমায় ডিবির অভিযান: ১০৪০ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৫ AM

দক্ষিণ সুরমায় ডিবির অভিযান: ১০৪০ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৪:০২:৪৮ PM

দক্ষিণ সুরমায় ডিবির অভিযান: ১০৪০ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২


দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযান চালিয়ে ১ হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা এবং ১টি ডিআই পিকআপসহ আটক ২।আটটকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের রহিম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬), ও নোয়াগাঁও গ্রামের হেলাল আহমদের ছেলে  জামিল আহমেদ (২০)।  

শনিবার সকালে আনুমানিক ৭টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানায়, আটক ভারতীয় কেনু কমলার আনুমানিক মূল্য ২ লক্ষ আট হাজার টাকা। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৩ ও আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর