পট পরিবর্তনের পর মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে: আল্লামা হুছামুদ্দীন
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২১ PM

পট পরিবর্তনের পর মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে: আল্লামা হুছামুদ্দীন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৬ ০৫:০৪:৪৫ PM

পট পরিবর্তনের পর মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে: আল্লামা হুছামুদ্দীন


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সমস্ত মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে। বর্তমান সময়ে সত্য-মিথ্যা পার্থক্য করা সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়ে গেছে। সত্য-মিথ্যা যাচাই ক্ষেত্রে আর কোন প্রশিক্ষণের প্রয়োজন নেই।’

বুধবার সকালে সুনামগঞ্জে নবনির্মিত লতিফিয়া কমপ্লেক্সের উদ্বোধনী মাহফিলে প্রধান বক্তার তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা এখানে কোন কম্পিটিশনের জন্য আসি নাই, কোন প্রতিপক্ষ চিহ্নিত করেও আসি নাই। আমরা যে বুজুর্গানে কেরামদের উত্তরসূরী হিসাবে কাজ করতেছি। তাদের সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে চাই।”

তিনি আরো বলেন, অনেকের পথ পরিবর্তন হয়েছে কিন্তু ফুলতলী সাহেবের কোন স্লোগান, কোন আমল আজ পর্যন্ত পরিবর্তিত হয়নি। কাউকে কটাক্ষ করা, কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আকিদা রয়েছে, সিলসিলা রয়েছে, আমল রয়েছে। কোন উত্তেজনাপূর্ণ স্লোগান, কটাক্ষপূর্ণ বক্তব্য আমাদের কাম্য নয়, আমাদের কাম্য দীনের খেদমত সঠিক ধারায় পরিচালনা করা।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর