বিশ্বকাপে মেসিকে ঘিরে ‘রোটেশন পরিকল্পনা’
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৮ PM

বিশ্বকাপে মেসিকে ঘিরে ‘রোটেশন পরিকল্পনা’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৭:১১:৫৭ PM

বিশ্বকাপে মেসিকে ঘিরে ‘রোটেশন পরিকল্পনা’


আরেকটি বিশ্বকাপ যখন সামনে, তখন আলোচনার কেন্দ্রে সেই লিওনেল মেসি। বয়স, ইনজুরি এবং দীর্ঘ মৌসুমের চাপ বিবেচনায় কতটি ম্যাচ এবার তিনি খেলতে পারবেন, সেটি নিয়েই প্রশ্ন।

চলতি মৌসুমে কয়েকবার চোট ও ফিটনেস সমস্যায় ভোগা মেসিকে ঘিরে ‘রোটেশন পরিকল্পনা’ রাখা হতে পারে বলে জানিয়েছে মার্কা।

আগামী বছর উত্তর আমেরিকায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের এই নতুন ফরম্যাটের টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই। আর বিশ্বকাপ ঘিরে এখন থেকেই সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, সব ম্যাচে কি খেলতে পারবেন মেসি।

বর্তমানে ৩৮ বছর বয়সী এই তারকা এখনো আর্জেন্টিনার পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন। তবে তার ম্যাচ খেলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটি।

সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে মেসিও ইঙ্গিত দিয়েছেন, তিনি ধাপে ধাপে এগোতে চান। বিশ্বকাপে থাকাটা তার বড় লক্ষ্য হলেও প্রতিটি ম্যাচে মাঠে নামার নিশ্চয়তা এখনই দিচ্ছেন না। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো বলছে, কোচিং স্টাফও তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায় না।

মেসিকে এখনো নেতৃত্বের মূল প্রতীক হিসেবেই দেখছে আর্জেন্টিনা। সতীর্থদের বড় একটি অংশও মনে করে, মেসির উপস্থিতি দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি এখনও আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি নাম। তাই বিশ্বকাপে তিনি কত ম্যাচ খেলবেন, সেটি নিয়ে কৌতূহল থাকলেও, তাকে ঘিরে উন্মাদনায় এতটুকু কমতি নেই।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর