মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে কলার ছড়ি থেকে ফের সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৫:২৬:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে কলার ছড়ি থেকে ফের সবুজ ফণিমনসা সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার দোকান থেকে ফের একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারে অনন্ত দেবনাথের কলার দোকান থেকে এই সাপটি উদ্ধার করা হয়। 

জানা যায়, রোববার দুপুরে ব্যবসায়ী অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছড়ির ভেতর একটি সাপ দেখতে পান আড়তের লোকজন। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে গিয়ে দেখেন সাপটি দোকানের সিন্ধুকের নিচে লুকিয়ে আছে। পরে প্রায় ২০ মিনিট চেষ্টার পর সবুজ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত সবুজ ফণিমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর