ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ PM

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৪:১১:০১ PM

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু


ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মৌলভীবাজারের জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। এ ঘটনায় আরেকজন আহত হয়ে নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার বেলা  সাড়ে ১১টার  দিকে ফেঞ্চুগঞ্জ গয়াসি হাওরে নৌকা বসে বরশী দিয়ে মাছ শিকার করার সময়  এ ঘটনা ঘটে। 

এ সময় বজ্রপাতে নৌকায় ২জন নিহত হন ও একজন আহত হয়ে পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তি জন্য সন্ধান চালাচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর