যুক্তরাজ্যে শিশু‌কে বাঁচা‌তে ‌গি‌য়ে সাগ‌রে প্রাণ দি‌লেন সিলেটি মা-মে‌য়ে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ PM

যুক্তরাজ্যে শিশু‌কে বাঁচা‌তে ‌গি‌য়ে সাগ‌রে প্রাণ দি‌লেন সিলেটি মা-মে‌য়ে

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৪:২৯:৫০ PM

যুক্তরাজ্যে শিশু‌কে বাঁচা‌তে ‌গি‌য়ে সাগ‌রে প্রাণ দি‌লেন সিলেটি মা-মে‌য়ে


যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে ব্রিটিশ-বাংলাদেশি মা ও তার ১৫ বছরের মেয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন। নিহতরা হলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলার মুজিবুর রহমানের কন্যা ও নাতনি। 

কলচেস্টারে সাগরপাড়ে বুধবার স্থানীয় সময় বিকালে এই ঘটনা ঘটে।

নারী যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু বৃহস্পতিবার ভোরে ডেইলী ড‌্যাজ‌লিং ডন‌কে জানান, পরিবারটির সদস্যরা সামার হলিডেতে সাগরপাড়ে ঘুরতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হেলিকপ্টারে করে লন্ডনে নেওয়া হয়েছে।

শোকাহত বাবা মুজিবুর রহমানের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি ডেইলি ড‌্যাজ‌লিং ডন‌কে জানান, ঘটনাস্থলে তিনিও ছিলেন। এর বেশি কিছু বলতে পারেননি তিনি।

জানা গেছে, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রে জোয়ারের পানিতে ভেসে এ ঘটনা ঘটে। সাগরপাড়ে তারা পরিবারের সবাই বসে ছিলেন। হঠাৎ পানির স্রোত এসে পরিবারের এক শিশুকে ভাসিয়ে নিয়ে যায়। শিশুটিকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ে মারা যান।

এদিকে স্থানীয় বাসিন্দাদের সিভিউ অ্যাভিনিউ এবং এর সংলগ্ন সৈকত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ঘটনাস্থলে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধারকাজে সাগরে একটি লাইফবোট নামাতেও দেখা যায়। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট নিশ্চিত করেছে যে, পরিস্থিতি মোকাবিলায় ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্লাক্টন-অন-সি কেন্দ্রের দুটি লাইফবোট নামানো হয়েছিল।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর