টাঙ্গুয়ার হাওরের মৎস্য অভয়াশ্রম রক্ষায় অবৈধ জাল ধ্বংসের তাগিদ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ PM

টাঙ্গুয়ার হাওরের মৎস্য অভয়াশ্রম রক্ষায় অবৈধ জাল ধ্বংসের তাগিদ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০২:৩৭:৩৪ PM

টাঙ্গুয়ার হাওরের মৎস্য অভয়াশ্রম রক্ষায় অবৈধ জাল ধ্বংসের তাগিদ


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ উদ্ভিদ ও মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওরের মৎস্য অভয়াশ্রমগুলো সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে অবৈধভাবে মাছ ধরার সব ধরনের জাল ধ্বংস করার ওপর জোর দিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভায় এসব বিষয় উঠে আসে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। হাওরের সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য অভয়াশ্রমগুলো যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। এ ক্ষেত্রে অবৈধ জাল ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, অভয়াশ্রমে অবৈধভাবে মাছ ধরার কারণে হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্য অভয়াশ্রমের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ মাছ ধরার সব ধরনের জাল ধ্বংস করার উদ্যোগ নিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি বাহলুল বখত, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং এনজিও সংস্থা সিএনআরএসের সমন্বয়কারী সাইফুল চৌধুরীসহ অন্যরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর