ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM

ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৯:৩৪:০২ AM

ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও প্রতিরোধ কর্মসূচি। শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালিত হবে।

কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি দেশব্যাপী এই অভিযানের সূচনা করবেন।

তথ্য অধিদফতরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর