বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সিলেটে আবাসিক হোটেল সিলগালা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৬:৪৮:১২ অপরাহ্ন

সিলেটে আবাসিক হোটেল সিলগালা, আটক ৫


নগরীর বন্দরবাজার এলাকায় ‘সবুজ বিপনী’ নামে একটি আবাসিক হোটেল সিলগালা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে হোটেলটিতে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে হোটেলটি সিলগালা করে দেয় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর