দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪১ AM

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৭:২৪:১৫ AM

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী মাহফুজুর রহমান (২৯) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মাহফুজ নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী অফিসে ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) কার্যসহকারী পদে যোগদান করেছিলেন।

মঙ্গলবার দুপুরে এদুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা প্রকৌশলী অফিস থেকে জনতা ব্যাংকে নিজের বেতনভাতাদি উত্তোলন করে ছাতক থেকে ফেরার পথে ছাতক কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারসহ উপজেলা প্রকৌশলী অফিসের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদসহ, উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ গভীর শোক-সমবেদনা প্রকাশ করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর