দক্ষিণ সুরমার সিলামে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশার ধাক্কায় মাইশা (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাইশা চকের বাজার সরকার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও সিলাম তেলিপাড়া গ্রামের আব্দুর রব মিয়ার নাতনী ও প্রবাসী রিপন মিয়ার মেয়ে ।
শুক্রবার সকাল সাড়ে নয়টাযর দিকে সিলাম তেলিপাড়া এালাকয় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিল মাইশা। এসময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা মাইশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
এদিকে, অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
মোগলাবাজার থানার ওসি মোশাররফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আজকের সিলেট/এসএম/এসটি









