শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে হিটস্ট্রোকে বৃদ্ধার মৃত্যু

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৭:৩৪:৩৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে হিটস্ট্রোকে বৃদ্ধার মৃত্যু


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলানদীতে আজগর আলী নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ডালারপার এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজগর আলী দীর্ঘদিন থেকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর বালুচরে দোকান দিয়ে চা বিক্রি করে আসছিলেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নদীর বালু চরে চা বিক্রি করা অবস্থায় হঠাৎ  তার শরীরে পানি ঢালতে বলেন এবং পানি খেতে চান। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

দোয়ারাবাজার উপজেলায় এই প্রথম একজন ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর