জৈন্তাপুরে দু-পক্ষের সংঘর্ষ: আহত ৬
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৩ AM

জৈন্তাপুরে দু-পক্ষের সংঘর্ষ: আহত ৬

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৯:০৮:৫৫ AM

জৈন্তাপুরে দু-পক্ষের সংঘর্ষ: আহত ৬


জৈন্তাপুর উপজেলার কহাইগড় কেন্দ্রীয় জামেমসজিদে কথা কাটাকাির জেরধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু-পক্ষের ৬ জন গুরুত্ব আহত হয়েছেন।  

আহতরা হলেন, চিকনাগুল ইউনিয়নের কহাইগড় (১ ম) খন্ডন গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ(৩০), একই গ্রামের হাজী-রহমত আলীর ছেলে জবাবে আহমেদ (৩৫), ইকবাল আহমেদ (৪০)। 

অপরপক্ষের, একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদ এর ছেলে সোয়েব আহমেদ (৩২)। 

স্থানীয় এলাকা বাসীর সুত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামেমসজিদে নামাজ পরবর্তী মহল্লায় নতুন এক বাসিন্দা কে উঠানোর বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।  এ ঘটনায় ৬ জন আহত হন। আহতরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ সংবাদ লিখা অবস্থায় এখনো কোনো মামলা দায়ের করা হয় নি। তবে এঘটনায় দু'পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা স্থলে পুলিশ অবস্থান করছে। 

আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর