কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে যুবক নিখোঁজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ PM

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে যুবক নিখোঁজ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৫:০৭:৩৬ AM

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে যুবক নিখোঁজ


কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর উজানে অবস্থিত পর্যটন ক্ষেত্র সাদাপাথর এলাকায় পাথর আহরন করতে যেয়ে নৌকাডুবিতে একজন যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম জুবেল আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।

নিখোঁজ যুবকের স্বজনরা জানান প্রতিরাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ছত্রছায়ায় পুলিশের সোর্স এরশাদ মিয়ার তত্বাবধানে কয়েকশ নৌকা সাদাপাথর থেকে পাথর আহরন করে আসছে।

গতকাল সোমবার রাতে প্রতিদিনের মতো নিহত জুবেল ও সহযোগীরা যথারীতি পাথর আনতে সাদাপাথর এলাকায় গমন করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় সহযোগীরা তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে যুবক জুবেল আহমদ তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তার সহযোগীরা তার সন্ধান লাভে ব্যর্থ হন। ২৮ মে দুপুর দুইটা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হন।

কোম্পানীগঞ্জ থানার ওসির  সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি যুবক নিখোঁজের খবর পেয়েছেন বলে জানান।

স্থানীয় লোকজন ফায়ার বিগ্রেডকে খবর দিয়েছেন এবং ফায়ার বিগ্রেডকে  লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।উল্লেখ্য, সাদাপাথর এলাকার সংরক্ষিত বিপুল পাথর পুলিশের ছত্রছায়ায় প্রতিরাতে অপসারন করা হয়। এতে পুলিশের নামে মোটা অংকের অর্থ আদায় করা হয় বলে স্থানীয় লোকজন জানান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর