বালাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২০ AM

বালাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৫:৪৩:৩৮ AM

বালাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


বালাগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাজিদ মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সাজিদ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মোকবেলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে ১ টার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে রউয়ার হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজিদ মিয়া বোয়ালজুড় ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের খারমাপুর গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সাজিদ মিয়া। মঙ্গলবার বিকেলে তার শ্যালকের সঙ্গে কথা হয় পরদিন গ্রামে গিয়ে ভোট দিয়ে (উপজেলা পরিষদ নির্বাচন) ফিরে আসবেন।

কিন্তু রাত ১টার দিকে গ্রামের পাশ্ববর্তী রউয়ার হাওরে মাছ শিকার করতে যান তিনি। এসময় ভারি বৃষ্টিপাতের সময় বিকট শব্দে বজ্রপাত এসে পড়ে তার উপর। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর