জকিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) এবং ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।
বুধবার সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, "দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজকের সিলেট/এপি









