দোয়ারাবাজারে পুনরায় চেয়ারম্যান হলেন তানভীর আশরাফী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ PM

দোয়ারাবাজারে পুনরায় চেয়ারম্যান হলেন তানভীর আশরাফী

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৯:৪৩:১০ AM

দোয়ারাবাজারে পুনরায় চেয়ারম্যান হলেন তানভীর আশরাফী


নির্ভরযোগ্য সূত্রমতে প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু (আনারস) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৬৬১। নিকটতম প্রতিদ্বন্দ্বি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল পেয়েছেন ২১ হাজার ২২৯ ভোট (দোয়াত-কলম)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানা গেছে।

ভাইস চেয়ারম্যান পদে মো. আবু বকর সিদ্দিক (বৈদ্যুতিক বাল্ব) জয়ী হয়েছেন। নিকটতম মো. বশির আহমদ (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা বেগম  (হাঁস) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বেগম শামসুন নাহার (ফুটবল)।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর