নবীগঞ্জ বিদ্যুৎবিহীন ৩ দিন, ফুঁসে উঠছে জনতা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০১ AM

ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ

নবীগঞ্জ বিদ্যুৎবিহীন ৩ দিন, ফুঁসে উঠছে জনতা

মো: আশরাফুল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১১:০০:২৪ AM

নবীগঞ্জ বিদ্যুৎবিহীন ৩ দিন, ফুঁসে উঠছে জনতা


বিদ্যুতের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের স্থানীয় জনতা।

বুধবার সন্ধা ৭ টার  দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে সড়ক অবরোধ করা হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।  এর ফলে গত তিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে ওই এলাকায়।

বিক্ষোভকারীরা জানান,  বিদ্যুৎ নাই  ৩ দিন যাবত, অন্ধকারে বসবাস করছি, কারো যোগাযোগ হচ্ছে। মোবাইলে ও চার্জ  নাই বিদ্যুৎ অফিসে কল দিলে নাম্বার  বন্ধ থাকে। 

এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে প্রায় ৭/৮ কিঃমিঃ যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে নবীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাসুল আলী ও শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব। বিক্ষোভকারীরা সাথে কথা বলেন এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলে তাত্ক্ষণিক  বিদুৎ সরবারাহ স্বাভাবিক করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাস্বাভাবিক রয়েছে। 

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর