জকিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রবাহী বাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছেন। এ সময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হলেও আহত হন ৭ জন। এর মধ্যে গুরুতর
অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা
হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জকিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস সিলেটে আসার পথে জকিগঞ্জ- আটগ্রাম সড়কের লামারগ্রামে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, এ ঘটনায় আহতরা গুরুতর নন। অন্যান্য যাত্রীরাও নিরাপদে বাস থেকে নেমেছেন।
আজকের সিলেট/এপি
জকিগঞ্জ প্রতিনিধি 








