সুনামগঞ্জে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৩ AM

সুনামগঞ্জে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৮:০৪:০৫ AM

সুনামগঞ্জে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন


সুনামগঞ্জের ছাতকে কর্মরত থাকবস্থায় একটি মামলার তদন্ত করতে গিয়ে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আজিজুর রহমান চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলা সদরে। তিনি ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় এসআই হিসেবে কর্মরত থাকাবস্থায় এঘটনা ঘটান।

বৃহষ্পতিবার ঘটনার প্রায় একযুগ পর সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান এই মামলার রায় দেন। রায় ঘোষনা পর তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আজিজুর রহমান ছাতক থানার এসআই হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছাতক পৌর শহরের একটি মামলার তদন্তের দায়িত্ব পান। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিনি এক পক্ষের এক নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। মামলার বিচারকাজ শেষে আজ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর