জৈন্তাপুরে বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৪ AM

জৈন্তাপুরে বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৭:৫১:৩১ AM

জৈন্তাপুরে বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন


গত বুধবার রাতে জৈন্তাপুর  উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত ও বন্যা দূর্গোত এলাকায় উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে  পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের বন্যা দূর্গোত বাইরাখেল গ্রামে বানভাসীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় একটি ইন্জিন চালিত নৌকা যোগে তিনি বাইরাখেল এলাকায় আসেন।

এ সময় শুকনো খাবার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী ও সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।

এর পর বেলা ২টার দিকে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত লক্ষিপুর গ্রামে বন্যায় গৃহ হারানো হারুণ মিয়ার বাড়ী পরিদর্শনে আসেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত হারুণ মিয়াকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা সহ তার পূনর্বাসনের জন্য সরকারিভাবে  প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

পরে একটি ইন্জিন চালিত নৌকা যোগে ডুলটিরপাড়, চাতলারপার, বাওনহাওড় এলাকা পরিদর্শন করেন তারা। পরে উপস্থিত জনপ্রতিনিধি ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি ১৫০টি শুকনো খাবারের প্যাকেট বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা সুনীল দেবনাথ, উপজেলা যুবলীগ সদস্য নির্মল দেবনাথ সহ অন্যান্যরা।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, শুক্রবার বন্যা পরিস্হিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন শুক্রবার নব নির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী ও সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সহ অন্যান্যদের উপস্থিতিতে দুই ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ পেকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেই  সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে তাদের তালিকা সংগ্রহের কাজ চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর