ওসমানীনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা স্বাস্থ্য অফিসার ময়নুল হাসান, সমাজসেবা অফিসার জয়তী দত্ত, আনসার বিডিপি অফিসার আবু সাইদ, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জব আলী সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দেব এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ অন্যান্যরা ।
উপস্থিত বক্তারা তামাকমুক্ত সমাজ গঠনের গুরুত্ব এবং তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা তামাকমুক্ত জীবনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারী সবাই তামাকের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান এবং আগামী প্রজন্মের জন্য একটি তামাকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








