অপসারণ হলো তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগাড়
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩০ AM

আজকের সিলেট এ সংবাদ প্রকাশের পর

অপসারণ হলো তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগাড়

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১১:১০:৫২ AM

 অপসারণ হলো তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগাড়


তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবর্জনার বাগাড় নিয়ে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর 'স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়' শিরোনামে সংবাদ প্রকাশের একদিন অবশেষে পর অপসারণ করা হয়েছে সেই ময়লার ভাগাড়।

শনিবার রাতে সংবাদ প্রকাশের পর রোববার দ্রুত ময়লা অপসারণ করা হয়েছে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ।

স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান এর মধ্যস্থতায় বাজার পরিচালনা কমিটি ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ময়লা অপসারণের কাজ শুরু করে তা পরিস্কার করা হয়।

তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, এখানে বাজারের বর্জ্য ফেলে রাখা হতো, অবশেষে সংবাদ প্রকাশ হলে আমি দুপক্ষকে নিয়ে বসে এটা পরিস্কার করার উদ্যোগ নেই। অবশেষে পরিস্কার করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর