সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল (মোটর সাইকেল) ৩৬ হাজার ১৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিষয়টি জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী চপলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট, আর আওয়ামী লীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু পেয়েছেন ১৫ হাজার ৬২১ ভোট।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








