সিলেটের উত্তরপূর্বে বন্যা পরিস্থিতির উন্নতি, দক্ষিণাঞ্চলে অবনতি
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩৫ AM

সিলেটের উত্তরপূর্বে বন্যা পরিস্থিতির উন্নতি, দক্ষিণাঞ্চলে অবনতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৩:২০:৩৬ AM

সিলেটের উত্তরপূর্বে বন্যা পরিস্থিতির উন্নতি, দক্ষিণাঞ্চলে অবনতি


উত্তর ও পূর্ব সিলেট থেকে বন্যার পানি কমতে শুরু করলেও সিলেটের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে কুশিয়ার নদীর ভাটি এলাকায় বানের পানি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাসহ বিভাগের দক্ষিণান্চলে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত হচ্ছ রাস্তাঘাট বাড়িঘর ও কৃষিজমি।

সিলেটে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বানের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সুরমা-কুশিয়ারার উজানের সব কটি পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড  সিলেট এর কর্মকর্তারা। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সকাল ৯টার দেওয়া তথ্যমতে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে, সুরমার  সিলেট পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে, কানাইঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে, কুশিয়ারার আমলসিদ পয়েন্টে ৪৯ সেন্টমিটার নিচ দিয়ে এবং শেওলা পয়েন্টে ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

এদিকে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়  সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একইসঙ্গে  সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয়ার চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানা গেছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর