ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন অজিত সরকার (৪৭) নামের এক জেলে। নিখোঁজ অজিত সরকার উপজেলার সাদিপুর ইউপির ৪নং ওয়ার্ডের লামা গাভুরটিকি
গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
শনিবার সকাল ১০টায় উপজেলার বানাইয়া হাওরে মাছ ধরে গিয়ে নিখোঁজ হন তিনি।
সাদিপুর ইউনিয়নের সচিব মারতি নন্দন ধাম অজিত সরকারের নিখোঁজের সত্যতা নিশচিত করে বলেন, ‘সকাল ১০টার দিকে নৌকা নিয়ে বানাইয়া হাওরে বের হবার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অজিত সরকারের ছাতা ও নৌকার বৈঠা পাওয়া গেলেও নৌকা ও তিনি এখনো নিখোঁজ রয়েছেন।’
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, ‘একজন জেলে নিখোঁজের খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ টিম পাঠাচ্ছি।’
আজকের সিলেট/ডি/এপি









